কাজী রাফি

 

কথাশিল্পী ও প্রাবন্ধিক। জন্ম ২২ নভেম্বর ১৯৭৫ সালে, বাংলাদেশের বগুড়ায়। তিনি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বগুড়া থেকে উচ্চ মাধ্যমিক এবং বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে গ্রাজুয়েশনসহ কমিশনপ্রাপ্ত হন পরে ইংরেজি সাহিত্যে স্নাতক সম্পন্ন করেনপ্রথম উপন্যাস আফ্রিকার পটভূমিতে লেখা ধূসর স্বপ্নের সাসান্দ্রা’। গল্প, উপন্যাস, কিশোর ক্ল্যাসিক, একটি প্রবন্ধ মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থ ছাব্বিশটি। উল্লেখযোগ্য গ্রন্থ—‘ত্রিমোহিনী, রূপডাঙ্গার সন্ধানে, পাসওয়ার্ড, ছায়ার নির্বাসন নির্বাসনের ছায়া’, ‘গ্রামটির নাম গোধূলিমায়া, অনেক বৃষ্টির একটি কদম, লে জোঁ নদীর বাঁকে, অনেক বৃষ্টির একটি কদম, নিঃসঙ্গতার নগ্ন খোলস, আঁধারে লুকানো সুরঅরোরার আঙুল, নির্বাচিত গল্প ইত্যাদি। সাহিত্যে অবদানের জন্য তিনি বেশিকিছু পুরস্কার লাভ করেন। এর মধ্যে রয়েছে এইচএসবিসি কালি ও কলম পুরস্কার ২০১০, এমএস ক্রিয়েশন সম্মাননা ২০১০, নির্ণয় স্বর্ণপদক ২০১৩, এসএম রাহী পদক ২০১৯, এবং একান্নবর্তী রণজিৎ বিশ্বাস স্মৃতি সম্মাননা ২০২৪। বর্তমানে তিনি নিয়মিত লিখছেন দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায়।