মোজাফ্ফর হোসেন

 

কথাসাহিত্যিক ও অনুবাদক। পড়াশোনা ইংরেজি ভাষা ও সাহিত্যে। পেশাজীবনের শুরু সাংবাদিকতা দিয়ে। তিনি প্রধানত ছোটগল্পকার। ‘অতীত একটা ভিনদেশ’ গল্পগ্রন্থের জন্য তিনি এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ কথাসাহিত্য পুরস্কার-২০১৭, ‘পরাধীন দেশের স্বাধীন মানুষেরা’ গল্পগ্রন্থের জন্য আবুল হাসান সাহিত্য পুরস্কার-২০১৮, ‘তিমিরযাত্রা’ উপন্যাসের জন্য কালি ও কলম সাহিত্য পুরস্কার-২০২০, ‘পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প’ বইয়ের জন্য ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার-২০২০ এবং ‘নো ওম্যান’স ল্যান্ড’ গল্পগ্রন্থের জন্য চ্যানেল আই-আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০২৩ অর্জন করেন। তিনি ‘বৈশাখি টেলিভিশন তোমার গল্পে সবার ঈদ-২০১৩’, ‘অরণি ছোটগল্প পুরস্কার-২০১৩’ এবং ‘প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার-২০২৩’ পেয়েছেন। তার গল্প ইংরেজিসহ হিন্দি-গুজরাটি-নেপালি-ইতালি ও স্প্যানিশ ভাষায় অনূদিত হয়েছে। বর্তমানে তিনটি গল্পের নাট্যরূপ মঞ্চস্থ হচ্ছে শান্তিনিকেতনের অচিরায়। ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, অনুবাদ ও সম্পাদনা মিলে গ্রন্থসংখ্যা ২৫। বর্তমানে বাংলা একাডেমিতে অনুবাদক হিসেবে কর্মরত আছেন।