লেখক ও সমালোচক। নিয়মিত লেখালেখি করছেন বিভিন্ন পত্র-পত্রিকায়। সাহিত্য সমালোচনার পাশপাশি চলচ্চিত্র মাধ্যম নিয়েও আগ্রহ রয়েছে। দৃশ্য মাধ্যম নিয়ে বোঝাপড়া তৈরির জন্য কাজ করেছেন হালের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’তে। বই বিপননী প্রতিষ্ঠান রকমারি ডট কম এবং অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলেও কাজ করেছেন জনসংযোগ বিষয়ে। পেশা সাংবাদিকতা ও আগ্রহ সাহিত্য। প্রকাশিত বই—‘বেঁচে থাকার গুজব’, ‘অথবা হয়নি ঘুম বহুকাল’, ‘যে গল্প শোনা হয়নি আগে’, ‘মাহদি’ ইত্যাদি।