কবি ও সম্পাদক। জন্ম ৩০ জুন ১৯৫৮ সালে, গাইবান্ধায়। লেখালেখির শুরু আশির দশকে। কবি সবসময় দূরে থেকে, ধীরে বয়ে যেতে চেয়েছেন। কবিতা বোঝাপড়ার সফরটাকে কেন্দ্রে রেখে আনন্দের সাথে লেখার নিরীক্ষায় নিজেকে গড়েছেন আবার ভেঙেছেন। উল্লেখ করার বিষয়, দীর্ঘদিন কবিতা চর্চা করলেও তার কোনো কাব্যগ্রন্থ এখনো প্রকাশিত হয়নি। ক্যাথারসিস তার সম্পাদিত ছোট কাগজ।