কবি ও গদ্যকার। জন্ম ১৯৯৩ সালের ৫ নভেম্বর। শৈশব-কৈশোর কেটেছে সিলেটে। স্নাতক করেছেন হিসাববিজ্ঞানে। ভালোবাসেন দর্শনের নানান গলি নিয়ে ভাবতে, ছবি আঁকতে, রান্না করতে। তার প্রথম কবিতা বই ‘মৃৎফুলের নকশা’ প্রকাশিত হয় ২০২১ সালে। দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম ‘তোমাকে লিখতে চেয়ে’ (২০২৩)। নিয়মিত লিখছেন বিভিন্ন পত্র-পত্রিকায়।