লেখক ও গবেষক। জন্ম ১৯৮০ সালের ২রা নভেম্বর, চাঁদপুর জেলায়। পড়াশোনা করেছেন বিজ্ঞান, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগে; সম্পন্ন করেছেন ইংরেজি ভাষা ও সাহিত্য এবং শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। প্রশিক্ষণ গ্রহণ করেছেন মাধ্যমিক শিক্ষাক্রম, কথাসাহিত্য রচনা, পান্ডুলিপি সম্পাদনা, সাংবাদিকতা, রিসার্চ মেথডলোজি বিষয়ে। বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিকে তার গল্প, কবিতা, বুক রিভিউ, অনুবাদ, কলাম ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রকাশিত বই—What Do Citizens Think এবং লাল বসন্ত : জুলাই গণঅভ্যুত্থানের দিনলিপি। বর্তমানে ইংরেজি শিখন-শিক্ষণ নিয়ে এম.ফিল থিসিস করছেন।