সাংবাদিক ও লেখক। জন্ম চট্টগ্রামের ফটিকছড়ি থানার হাইদচকিয়া গ্রামে ১৯৫২ সালের ১৩ অক্টোবর। ১৯৯৪ সালে সাংবাদিক জীবন শুরু দৈনিক আজাদীতে। ২০১০ সাল হতে অদ্যাবধি দৈনিক কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো বার্তা বিভাগে কর্মরত। প্রকাশিত গ্রন্থ—নীলক্ষেতের দুপুর (১৯৯৬), নোটন নোটন (১৯৯৯), জেম সাহেবের বেল (২০০৩), বীনুর মুক্তি দেখা (২০১৮)। সম্পাদনা করেছেন উস্তাদ অমিতাভ বড়ুয়া স্মারকগ্রন্থ। লেখালেখির জন্য তিনি বেশকিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।