কবি ও সাংবাদিক। জন্ম ৮ নভেম্বর, ব্রাহ্মণবাড়িয়ায়। ছোটবেলা থেকে ঢাকায় বসবাস। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হোম ইকোনোমিকস কলেজের ‘সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনরশীপ’ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। প্রকাশিত কবিতার বই—‘যে চলে যাবার সে যাবেই’ (২০১৬), ‘বাতাসের বাঁশিতে মেঘের নূপুর’ (২০১৯), ‘রোদের গ্রাফিতি বোঝে না রক্তাক্ত বুলেট’ (২০২০) এবং ‘আমাকে লিখে রাখো (২০২৩)। প্রকাশিতব্য শিশুতোষ গল্পগ্রন্থ—‘বটগাছের ভূতগুলো’। নিয়মিত লিখছেন বিভিন্ন পত্র-পত্রিকায়। বর্তমানে কাজ করছেন তিনি সমকাল পত্রিকায়।