শিমুল সালাহ্উদ্দিন

 

কবি, সাংবাদিক, গবেষক ও গণমাধ্যম পরামর্শক। জন্ম ১৭ অক্টোবর ১৯৮৭ সালে, ঢাকার উপকণ্ঠে তুরাগে। পড়াশোনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে স্নাতকোত্তর। তার প্রকাশিত ৪ টি কাব্যগ্রন্থশিরস্ত্রাণগুলি (২০১০), সতীনের মোচড় (২০১২), কথাচুপকথা (২০১৪) এবং সংশয়সুর (২০১৬)। তিনি গবেষণাকর্ম মুজিবপিডিয়ার সহকারী সম্পাদক ও উপ-প্রকল্প পরিচালক হিসেবে কাজ করেছেন। আগামী প্রকাশনী ধারাবাহিকভাবে প্রকাশ করছে তার শিমুল সাক্ষাৎমালা। এই সিরিজের প্রথম দুটি বই কবির মুখোমুখি কবিসমরে সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ প্রকাশিত হয়েছে। নির্বাচিত কবিদের নিয়ে তিনি কবিতা পাঠের অনুষ্ঠান কবির কবিতা পাঠ-এর আয়োজক সংগঠন গালুমগিরি সংঘর প্রধান সমন্বয়ক। নানা সময়ে তিনি বাংলাদেশের নানা গণমাধ্যমে শিল্পসাহিত্য বিষয়ক লেখালেখি ও অডিওভিজ্যুয়াল নির্মাণ করেছেন, কাজ করেছেন চ্যানেল আই, দেশ টিভি, ইনডিপেনডেন্ট টিভিবিজয় টিভিতে। দেশ রূপান্তরের হেড অফ ইভেন্টস এন্ড ব্র্যান্ডিং ও সাহিত্য সম্পাদক হিসেবেও কাজ করেছেন তিনি। বর্তমানে কাজ করছেন দৈনিক আগামীর সময়ের সাহিত্য সম্পাদক এবং হেড অফ ক্রিয়েটিভ, রিসার্চ এন্ড ইভেন্টস হিসেবে।