হাসান মসফিক

 

কবি। জন্ম চট্টগ্রামের লোহাগাড়ায়। বেড়ে ওঠা মূলত চট্টগ্রাম শহরেই। পড়াশুনা করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবস্থাপনা ও অর্থশাস্ত্র বিষয়ে। পেশাগতভাবে প্রায় দুই দশক ধরে কর্পোরেট জগতের বাসিন্দা। কাজ করেন জরুরী ঔষধ নিয়ে। পেশাগত দক্ষতা উন্নয়নে একাধিক বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন  Harvard University এবং Institute of Business Administration (IBA) থেকে।  প্রকাশিত কাব্যগ্রন্থমায়া ফড়িঙ (২০১৫), আহত ফুলের চিকিৎসা (২০১৯) এবং নোকতার বিভ্রম (২০২৪)। বিভুঁইর সম্পাদনা পরিষদ সদস্য।