কবি ও কথাসাহিত্যিক। জন্ম ও বেড়ে ওঠা কুষ্টিয়ায়। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। কবিতা ও কথাসাহিত্য মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা পাঁচটি। কাব্যগ্রন্থ—‘ট্রেন থেমে আছে হৃদয়পুরে’ ও ‘একাকিনীর আত্মযাপন’; উপন্যাস—‘তিতিল এবং তাহারা’ ও ‘একটুকরো মেঘ’; গল্পগ্রন্থ—‘গল্পগুলো সত্যি’। মুদ্রিত গ্রন্থের পাশাপাশি অনলাইন ই-বুক প্ল্যাটফর্ম বইটই-তেও প্রকাশিত হয়েছে তাঁর দুটি উপন্যাস—‘অভিমানিনী’ ও ‘রুম নাম্বার ১৪’। নিয়মিত লিখছেন বিভিন্ন পত্রপত্রিকায় ও সাহিত্য সাময়িকীতে।