কবি ও কথাসাহিত্যিক। জন্ম ২২ সেপ্টেম্বর, টাঙ্গাইলে। বেড়ে উঠেছেন ঢাকাতেই। পড়াশোনা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর। ছাত্রজীবন থেকেই বিভিন্ন ম্যাগাজিন-জার্নালে নারীদের বিভিন্ন সমস্যা, অধিকার, নির্যাতন নিয়ে লিখেছেন। সুবিধাবঞ্চিত তৃণমূল পর্যায়ের নারীদের নিয়ে কাজ করেছেন ইউএনডিপি, শক্তি, ব্রাক ও রেডক্রসসহ এনজিওর বিভিন্ন প্রজেক্টে। প্রকাশিত বই—কাব্যগ্রন্থ: কষ্টের বর্ণমালা (২০২১), হৃদয়ের বিমূর্ত নিনাদ (২০২২) এবং ভ্রূণের আর্তচিৎকার (২০২৩); নভেলা: দেহলীনা (২০২৪) এবং গল্পগ্রন্থ: হলুদ কোকিলের বসন্ত (২০২৫)। এখন নিয়মিত লিখছেন বিভিন্ন পত্র-পত্রিকায়।