কবি ও লেখক। জন্ম রাজশাহীতেই এবং বর্তমানে স্থায়ীভাবে ঢাকায় বসবাস করছেন। ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ চারটি—ত্রিকালদর্শী বেলপাতা (২০১৯), জলপাই বিষাদ পায়রা (২০২১), নূহের নৌকায় জোড়া খরগোশ (২০২৩) এবং ট্রাপিজিয়াম মানুষের আয়নারা (২০২৫)। প্রথম কাব্যগ্রন্থের পাণ্ডুলিপির জন্য তিনি ২০১৮ সালে ‘জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার’ অর্জন করেন। বইগুলো যথাক্রমে প্রথমা, বৈভব, চন্দ্রবিন্দু ও বেঙ্গল বুকস থেকে প্রকাশিত। কবিতার পাশাপাশি তিনি ছোটগল্প ও গদ্য লিখছেন। তার কবিতা, গল্প ও গদ্য নিয়মিত প্রকাশিত হয় বিভিন্ন পত্র-পত্রিকায়। পেশাগত জীবনে শিক্ষকতার সঙ্গে যুক্ত।