লেখক ও সাহিত্যসমালোচক এবং প্রাবন্ধিক লাবণী মণ্ডল তাঁর জন্ম টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামে। সবুজের মাঝে বেড়েওঠা এ লেখক ভালোবাসেন প্রাণ-প্রকৃতি ও মানুষের গল্প বলতে। দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন প্রকাশনাশিল্পে, বর্তমানে তিনি একটি গবেষণা হাউসে কর্মরত আছেন, রয়েছেন সাপ্তাহিক পত্রিকা ‘চিন্তা ও তৎপরতা’র সম্পাদনাবোর্ডে। তিনি বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন মাধ্যমে সাহিত্য, প্রবন্ধ ও বই আলোচনা করে থাকেন। ইতিমধ্যে তাঁর সম্পাদনায় পাঁচটি বই প্রকাশিত হয়েছে।