লেখক, অনুবাদক ও শিক্ষক। জন্ম ১৯৯৪ সালে, কলকাতায়। পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। লেখকের প্রথম গল্পগ্রন্থ ‘অবিনাশ এবং আরও অনেকে’ (২০২৬)। মৌলিক লেখালেখির পাশাপাশি অনুবাদের কাজে সমানভাবে আগ্রহী। প্রকাশিত অনুবাদগ্রন্থ—আগুনের বর্ণমালা: এডভার্ড মুঙ্খের ডায়রি (২০২৫), যেখানে পাখিরা গাহে না গান (২০২৪)। বিগত ৮ বছর ধরে আমেরিকান ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান স্টাডিজে ভাষাশিক্ষক হিসেবে নিযুক্ত।