আশরাফ আহমদ

 

কবি ও লেখক। জন্ম ১৯৫৬ সালের ১ অক্টোবর, সুনামগঞ্জের বুড়িস্থল গ্রামে। ’৭৬ সালে ঢাকায় এসে সম্পাদনা করেন লিটলম্যাগ ‘স্বকাল’। সেই থেকে ঢাকার সব কাগজে নিয়মিত লিখতে শুরু করেন। ১৯৮৪ সালে তাঁর প্রথম কবিতার বই প্রকাশিত হয়। দীর্ঘ সময় কবিতার ঘোরে কাটালেও খুব বেশিসংখ্যক কবিতা লেখেননি। মাঝপথে পেশাগত ব্যস্ততায় লেখালেখিকে সময় দিতে পেরেছেন কম। ফলে এ যাবৎ তাঁর কাব্যগ্রন্থের সংখ্যা আট। একটি ওষুধ কোম্পানিতে চিফ অপারেটিং অফিসার পদে সর্বশেষ কাজ করে অবসর নিয়েছেন।