রেজাউল করিম

 

কথাসাহিত্যক, প্রাবন্ধিক ও কবি। ১৯৬৪ সালে কুষ্টিয়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘ভূগোল ও পরিবেশবিজ্ঞান’-এ প্রথম শ্রেণি নিয়ে স্নাতকোত্তর পর্ব শেষ করেন। কবিতা দিয়ে তাঁর লেখালেখি শুরু হলেও প্রকাশনা জগতে তিনি ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক কিংবা ভ্রমণ বিত্তান্তের গদ্য লেখক। তাঁর প্রকাশিত শিশুতোষ ও কিশোর গল্পগ্রন্থের সংখ্যা ৫টি। মোট গ্রন্থের সংখ্যা ১৯টি। নিয়মিত লিখছেন বিভিন্ন পত্র-পত্রিকায়।