মেহেদী ধ্রুব

 

গল্পকার, কবি ও শিক্ষক। তিনি ৩ ফেব্রুয়ারি ১৯৮৯ সালে গাজীপুরের শ্রীপুর জন্মগ্রহণ করেন। পড়াশোনা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে—গল্পগ্রন্থ: মেঘ ও মানুষের গল্প (২০১৯), সাধারণ মৃত্যুর জীবনচক্র (২০২২), রাত্রির বিরুদ্ধে সাক্ষ্য (প্রকাশিতব্য); উপন্যাস: পশ্চিমের হাওয়ায় প্রাণ (২০২৩); কবিতা: আমার নিঃশ্বাসগুলো অনুবাদ করো (২০২৪)। বর্তমানে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত।