প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬-এর দীর্ঘ তালিকায় ‘কলিংবেল’

অ+ অ-

 

প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬-এর দীর্ঘ তালিকা প্রকাশ

 

গল্পের সারাংশ  || কলিংবেল

হেমন্তের হঠাৎ বৃষ্টি আর এক প্রহরের বিলম্ব—এই দুইয়ের দোলাচলে ‘কলিংবেল’ গল্পে মা ও ছেলের মানসিক জগতের এক গভীর টানাপোড়েন উন্মোচিত হয়েছে। অপেক্ষারত মা দিলারার কাছে ছেলের বাড়ি ফেরার সামান্য বিলম্বটুকুই এক অসহ্য উৎকণ্ঠার জন্ম দেয়। প্রতিদিনের চেনা ছক ভেঙে যাওয়া মাত্রই মাতৃত্বের চিরায়ত মন আশঙ্কায় ব্যাকুল হয়ে ওঠে। অন্যদিকে, বাইরে বৃষ্টির কারণে আটকে পড়া ছেলে আলী আহাসানের কাছে এই অনাকাঙ্ক্ষিত বিরতিটি হয়ে ওঠে এক পরম প্রাপ্তি। যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে সাময়িক মুক্তি পেয়ে সে মগ্ন হয় আত্মোপলব্ধি আর স্মৃতিকাতরতায় । নিজের ভেতরের অবদমিত কবি সত্ত্বা এবং বাস্তবের নির্মম কর্পোরেট পরিচয়ের মধ্যকার দ্বন্দ্ব তাকে তাড়িত করে। একদিকে স্বপ্নের অপমৃত্যুর বিষাদ, অন্যদিকে জীবনের বাধ্যবাধকতার ভার—এই দুইয়ের অবিমিশ্র অনুভূতি তার চেতনাকে গ্রাস করে। গল্পটিতে কোনো বাহ্যিক কোলাহল নেই, বরং এক নিপুণ মনোলগ আর খণ্ড খণ্ড চেতনাপ্রবাহের মাধ্যমে মা-ছেলের এই ভিন্নমুখী মানসিক আবেগকে অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

 

লেখক পরিচিতি || আশিকুল্লাহ তানভীর

নতুন প্রজন্মের একজন উদীয়মান লেখক। ২০০৬ সালে চাঁদপুরে জন্ম। শৈশব-কৈশোরের নির্মল ও আনন্দঘন সময়টুকু কেটেছে সেই অনিন্দ্য সুন্দর গ্রামে। উচ্চশিক্ষার উদ্দেশ্যে আপাতত ঢাকায় বসবাস করছেন। সাহিত্য পত্রিকা যোগাযোগ ও কিশোর আলোয় তার লেখা গল্প ও কবিতা প্রকাশিত হয়েছে।