কথা সাহিত্যিক, শিশু সাহিত্যিক ও গবেষক। জন্ম ১৯৬০ সালের ২ জানুয়ারি, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। শৈশব-কৈশোর কেটেছে আগ্রাবাদ, চট্টগ্রাম এবং খালিশপুর, খুলনায়। পড়াশোনা চিকিৎসা বিদ্যায়। প্রথম গল্পগ্রন্থ ‘কাছের তুমি দূরের তুমি’ প্রকাশিত হয় ১৯৯৫ সালে। হালনাগাদ প্রকাশিত বইয়ের সংখ্যা ৭২ টি। তম্মধ্যে উপন্যাস ৩১টি, গল্পগ্রন্থ ১৬টি এবং কিশোর উপন্যাস ১২ টি। তিনি কথাসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৮), অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার ১৪১৮ বঙ্গাব্দ (২০১২), সমরেশ বসু সাহিত্য পুরস্কার (২০২০), সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার (২০১৪)সহ বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন। তিনি একজন বাংলা একাডেমি ফেলো; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ফারিয়া লারা ফাউন্ডেশন; প্রথম আলোর মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা পরিষদের সদস্য; প্রবাল কচি-কাঁচার মেলার সাবেক পরিচালক। বর্মানেসম্পাদনা করছেন ‘শব্দঘর’ নামক সাহিত্য পত্রিকা।