প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫- এর চূড়ান্ত বিচারক পলাশ মাহমুদ
একজন দ্বিভাষিক লেখক, সাহিত্য সমালোচক ও অনুবাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০২১ সালে ভয়েজেস অফ পিস: ফার্স্ট ইন্টারকন্টিনেন্টাল শর্ট স্টোরি কম্পিটিশন-এর এশিয়ান সংকলনের জন্য তাঁর একটি গল্প নির্বাচিত হয়। ২০২০ সালে তিনি ন্যাচার অফ সিটিজ: ইন্টারন্যাশনাল শর্ট স্টোরি কম্পিটিশন-এর প্রাথমিক বাছাইপর্বের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা পোস্টকলোনিয়াল টেক্সট এবং সেপিয়া কোয়ার্টারলিতে রিভিউয়ার ও রিডার হিসেবে কাজ করেছেন। তাঁর কবিতা ও সাহিত্য সমালোচনা বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে, যার মধ্যে রয়েছে কার্ডাইট পোয়েট্রি রিভিউ, মেডিটেরেনিয়ান পোয়েট্রি, পোয়েট্রি পোশন, পোয়েটস’ চয়েস, লীগ অফ পোয়েটস, বসফরাস রিভিউ অফ বুকস, এফিমেরাল এলিজিস, ট্রাভেইল রিভিউ, অ্যাক্টিভ মিউজ, এজরা ট্রান্সলেশন, কিতাব, পাঞ্চ ম্যাগাজিন এবং সুপারস্টিশন রিভিউ। তাঁর লেখায় তীক্ষ্ণ সমালোচনা মূলক দৃষ্টিভঙ্গি ও কাব্যিক সংবেদনশীলতার প্রকাশ লক্ষ্য করা যায়। প্রতিধ্বনি সাহিত্য পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে তার বাংলায় অনূদিত কবিতা, নোবেল বক্তৃতা, সাক্ষাৎকার এবং বাংলা গল্প। ২০২৫ সালে নির্বাচিত নোবেল বক্তৃতা অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়। বর্তমানে তিনি মেসোপটেমিয়া অভিযানের প্রেক্ষাপটে একটি উপন্যাস লেখার জন্য গবেষণায় নিবেদিত রয়েছেন।



আপনার মন্তব্য প্রদান করুন