প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫-এর দীর্ঘ তালিকায় ‘ভাল চা বানানোর সঠিক রেসিপি’
লেখক পরিচিতি || আদনান হাবিব
গল্পকার ও চিত্রনাট্যকার। জন্ম ১৪ আগস্ট ১৯৭৬ সালে, চট্টগ্রামে। পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে। লেখালেখি করেন নিজের তাগিদে, নিজের মত করে; কাছের বন্ধুরাই মূলত সেই লেখার পাঠক। চিত্রনাট্য, প্রযোজনা, সৃজনশীল নির্দেশনা তার কাজের ক্ষেত্র। অনুবাদ করেছেন আলেকজান্দ্রা কোলনতাইয়ের দ্য রেড লাভ।
ভাল চা বানানোর সঠিক রেসিপি || গল্পের সারাংশ
এক দিনের কালচক্রে আটকে থাকা আপাতত ছাপোষা এক চাকুরীজীবি নিজ ফ্ল্যাটে মুখোমুখি হয় দুজন গোয়েন্দার। নিজের মৃত্যুক্ষণকে পিছিয়ে নিতে তার স্ত্রী অস্ত্র হিসাবে সামনে নিয়ে আসে সুস্বাদু চা। এই চায়ের আবর্তনে হাত ধরাধরি করে ভেসে উঠে দাম্পত্য অবিশ্বাস আর রাষ্ট্রীয় ষড়যন্ত্রের নানান খুঁটিনাটি। স্বামী-স্ত্রীর এই অসামান্য যৌথ-লড়াইয়ের পটভূমিতে রচিত এক নান্দনিক ও চমকপ্রদ গল্প, যা পাঠককে নিয়ে যায় সময়, বিশ্বাস ও ক্ষমতার এক জটিল জালে।
বিচারকের মন্তব্য
ভবিষ্যত কালের প্রথম পুরুষের বয়ানে রচিত এমন পরিমিত গদ্যের অপরিমেয় জটিল কাহিনি কাঠামোর সমন্বয় এক কথায় অসাধারণ। গল্পের মূল চরিত্র যেমন ক্ষমতা আর সময়ের চক্রে আটকে একই দিনে একই দৃশ্যকল্পে বারবার জেগে উঠে, পাঠক তেমনি এই গল্পের প্রতি শব্দ, প্রতি বাক্য দিয়ে অদম্যভাবে আকর্ষিত হবে। জীবনের অন্তর্নিহিত ভাবনাকে উপলব্ধি করার জন্য গল্পের পাতায় দ্বিতীয়বার ফিরে যেতেই হবে।



আপনার মন্তব্য প্রদান করুন