প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬-এর দীর্ঘ তালিকায় ‘সন্তাপ’
প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬-এর দীর্ঘ তালিকা প্রকাশ
গল্পের সারাংশ || সন্তাপ
সুপার মার্কেটের এক ভুল হিসাবের সুবাদে চার হাজার টাকা কম পরিশোধ করার পর আসিফের মনে এক অদ্ভুত নৈতিক দ্বন্দ্ব শুরু হয়। সে টাকা ফেরাতে গিয়ে দেখে ক্যাশের মেয়েটির চাকরি হারানোর উপক্রম হয়েছিল। তার নৈতিক সিধান্ত মেয়েটিকে এক সমূহ বিপদ থেকে রক্ষা করেছে। কিন্তু এই সামান্য সততার প্রশান্তির আড়ালে লুকিয়ে থাকে তার ছাত্রজীবনের এক গভীর অপরাধবোধ—দরিদ্র বন্ধু এনামুলের গণিতের বই চুরির আত্মপীড়া। এই অপরাধবোধ তাকে বহু বছর পর টেনে নিয়ে যায় চাঁপাইনবাবগঞ্জের সেই পুরোনো ঠিকানায়। সেখানে গিয়ে সে জানতে পারে বন্ধু এনামুল করোনা মহামারীতে পৃথিবী ছেড়ে চলে গেছে। বন্ধুর কবরতলায় দাঁড়িয়ে এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলে আসিফ বুঝতে পারে, জমে থাকা অনুশোচনা থেকে মুক্তি পাওয়ার কোনো সহজ রাস্তা নেই। জীবন মানেই বয়ে চলা কিছু ভুল এবং তার ভার বহন করে যাওয়ার এক অন্তহীন বেদনা।
লেখক পরিচিতি || সোলায়মান সুমন
গল্পকার ও শিক্ষক। জন্ম ১৯৭৯ সালের ১ মে, চাঁপাইনবাবগঞ্জে। পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর। প্রকাশিত গল্পগ্রন্থ: মুই তোরে কোচপাং (২০০৯), পঞ্চায়ুধ (সম্পাদনা: ২০১১), ছায়াগুলো জেগে থাকে (২০১৪); বাংলা সাহিত্যের সেরা গল্প (সম্পাদনা: ২০১৫), মৃত্যুখেকো মানুষগুলো (২০১৭)। কিশোর গল্পগ্রন্থ—পিনুমামার এ্যাডভেঞ্চর-১ (২০১৯), পিনুমামার এ্যাডভেঞ্চার-২ (২০২০), উজানে মানুষ (২০২১), কলকাতায় ওকিকু (২০২৩), শিকারি ছায়া (২০২৪) এবং মধ্যরাতের নির্বাচন (২০২৫)। বেশ কয়েকটি ছোটকাগজ সম্পাদনা করেছেন। পেয়েছেন একাধিক সম্মাননা ও স্বীকৃতি। বর্তমানে তিনি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক।



আপনার মন্তব্য প্রদান করুন