প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫-এর দীর্ঘ তালিকায় ‘নাড়িসূত্র’

অ+ অ-

 

লেখক পরিচিতি || মহসিন আলী

গল্পকার ও লেখক। জন্ম ১২ ডিসেম্বর ১৯৭৪ যশোর জেলার কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামে। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় কবিতা দিয়ে লেখালেখির শুরু। সপ্তম শ্রেণিতে অধ্যয়নকালে অর্থাভাবে শেষ হয় স্কুলজীবন। প্রকাশিত উল্লেখযোগ্য বইসেই তো জীবন (উপন্যাস), দ্য ক্রাইম এক্সপ্রেস (গল্প), তৃতীয় চোখের জলকামান (কবিতা) এবং অবক্ষয়ের সিঁড়ি (নাটক)। গণসাহায্য সংস্থা নাট্যকার ও পরিচালক পুরস্কারসহ পেয়েছেন একাধিক পুরস্কার। সম্পাদনা করেছেন আবিরভাঁজপত্র দুটো ছোট কাগজ। মূলত গল্প লিখতে পছন্দ করেন তিনি।

নাড়িসূত্র || গল্পের সারাংশ

এক মা তার পুত্রের সব স্বাদ, সব স্বপ্নপুরণ করতে গিয়ে স্বামীর লাঞ্ছনা সহ্য করে জরাগ্রস্ত হয়ে পড়ে। বহু বছর পরে, সেই পুত্রই মাতৃভক্তির কারণে নিজ স্ত্রীর কাছ থেকে অবহেলা ও ভর্ৎসনা সহ্য করে মর্মযাতনায় ভোগে। জরাগ্রস্ত পুত্র বৃদ্ধা মায়ের স্নেহময় সান্নিধ্য ও মমতাময় স্পর্শের জন্য অধীর আগ্রহে উৎকণ্ঠিত হয়ে থাকে।

বিচারকের মন্তব্য

মানুষের সহজাত আবেগ কিভাবে পরিবারের নির্মিত অনুশাসনকে দ্বন্দ্বমুখর করে তোলে তারই এক অনুপম গল্প নাড়িসূত্র। লেখক পুত্রপ্রেম আর মাতৃভক্তিকে কথ্য বাংলার সহজ সংলাপে ফুটিয়ে তুলেছেন সহজাত ভঙ্গিতে।