প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫-এর জন্য লেখা আহ্বান

অ+ অ-

 

দৃষ্টি আকর্ষণ || গল্প জমাদানের নিয়মাবলি

 

প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫ বিশ্বব্যাপী বাংলাদেশী বংশোদ্ভূত বাংলাভাষী লেখকদের জন্য উন্মুক্ত। প্রতিযোগিতার লক্ষ্য মৌলিক ও সৃজনশীল গল্পকে স্বীকৃতি দেওয়া এবং বাংলা সাহিত্যকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরা। শুধু লেখক নয়, প্রতিধ্বনির কাছে গুরুত্বপূর্ণ লেখকের লেখা। পক্ষপাতহীন পদ্ধতিতে আমরা লেখাকে যথাযথ সম্মান জানাতে চাই। আমরা আপনার অনন্য গল্পটি পাঠের অপেক্ষায় রইলাম। 

অনুগ্রহ করে, গল্প প্রেরণের আগে নিয়মাবলি মনোযোগ দিয়ে পড়ুন
জমা দেওয়ার সময় || ১ আগস্ট থেকে ৩০ আগস্ট ২০২৫
৩০ আগস্টের পর জমা দেওয়া গল্প পুরস্কারের জন্য গ্রহণযোগ্য হবে না।

 

বিষয় ও শর্তাবলি

ভাষা: বাংলা [অনুবাদ গল্প গ্রহণযোগ্য নয়]
লেখক: বিশ্বের যে কোনো দেশে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত বাংলাভাষী লেখক। লেখকের বয়সসীমা জন্ম সনদানুযায়ী ২০ বছর বা ততোধিক হতে হবে।
মৌলিকতা: গল্পটি অপ্রকাশিত এবং মৌলিক হতে হবে। পূর্বে কোনো প্ল্যাটফর্মে [অনলাইন/অফলাইন] প্রকাশিত বা পুরস্কৃত হলে তা বাতিল হবে।
গল্প সংখ্যা: একজন প্রতিযোগী ১টি মাত্র গল্প জমা দিতে পারবেন।
এআই নিষিদ্ধ: কৃত্রিম বুদ্ধিমত্তা [AI] দ্বারা লিখিত বা কুম্ভিলকবৃত্তি অবলম্বনে লেখা গল্প বাতিল বলে বিবেচিত হবে।

 

গল্প জমাদানের নিয়ম

গল্পের ফরম্যাট

শব্দসীমা: ১৫০০–৫০০০ শব্দ [শব্দসংখ্যা কম বা বেশি হলে গল্প অগ্রহণযোগ্য হবে।]
লেখার ফন্ট: সুতন্নিএমজে বা বাংলা ইউনিকোড বা সোলায়মানলিপি, সাইজ ১২, লাইন স্পেসিং ১.৫।
⇒ ফাইল টাইপ: .doc | .docx | .PDF 
⇒ ফাইল নাম: শুধুমাত্র গল্পের শিরোনাম। 
⇒ গল্পটি অবশ্যই নির্ভুল ও সুসম্পাদিত হতে হবে।

⇒ গল্পের ফাইলে কোথাও লেখকের নাম যুক্ত করা কিংবা শনাক্তকরণ চিহ্ন রাখা যাবে না।   

ইমেইলে জমা দান

⇒ গল্প পাঠানোর ইমেইল: [email protected]-এর সংযুক্ত ফাইলে [Attachment File] পাঠাতে হবে।
ইমেইল সাবজেক্ট: প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫: গল্পের শিরোনাম।
⇒ ইমেইলের বডিতে নিম্নোক্ত তথ্য উল্লেখ করতে হবে:
    ১. গল্পের শিরোনাম:
    ২. আপনার পুরো নাম:
    ৩. জন্ম তারিখ ও জন্মস্থান [সনদ অনুযায়ী]:
    ৪. যোগাযোগের ঠিকানা:
    ৫. ফোন নম্বর:

সময়সীমা

⇒ গল্পটি অবশ্যই ১ আগস্ট থেকে ৩০ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে। 
⇒ পুরস্কারের জন্য মনোনীত গল্পের তালিকা নিম্নোক্ত সময়ানুযায়ী প্রতিধ্বনির ওয়েবসাইট সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হবে।
দীর্ঘতালিকা প্রকাশ: শেষ শুক্রবার, অক্টোবর ২০২৫। 
সংক্ষিপ্ত তালিকা প্রকাশ: শেষ শুক্রবার, নভেম্বর ২০২৫। 
বিজয়ী ঘোষণা: শেষ শুক্রবার, ডিসেম্বর ২০২৫।

 

পুরস্কার মূল্য ও প্রকাশনা সুযোগ

⇒ বিজয়ী গল্পকার পুরস্কারের অর্থমূল্য হিসাবে ১০০ ডলারের সমপরিমাণ বাংলাদেশী টাকা পাবেন। যদি বিদেশে বসবাসরত বা দ্বৈত নাগরিক হন তাহলে বাংলাদেশের অর্থমূল্যের সমান ১০০ ডলার প্রদান করা হবে। 
⇒ বিজয়ী গল্পটি প্রতিধ্বনি অনলাইন সংস্করণে ও পত্রিকার ছাপা সংস্করণে প্রকাশিত হবে। 
⇒ বিজয়ী গল্পটি প্রতিধ্বনি পত্রিকার উদ্যোগে ইংরেজিতে অনুবাদ করা হবে এবং আন্তর্জাতিক সাহিত্য পত্রিকায় প্রকাশের জন্য জমা দেয়া হবে। 
⇒ দীর্ঘ তালিকায় নির্বাচিত গল্প নিয়ে প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫ [সম্ভাব্য] শিরোনামে একটি সংকলন প্রকাশ করা হবে।

 

বিচার প্রক্রিয়া

বিচারক প্যানেল: স্বনামধন্য সম্পাদক, কথাসাহিত্যিক ও সমালোচক

প্রাথমিক বিচারক: ২ জন [গোপনীয়]
 চূড়ান্ত বিচারক: পলাশ মাহমুদ
বিচারকগণ শুধুমাত্র ‘প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫’ সালের জন্য বিবেচিত হবেন।  
  

স্বচ্ছতা

⇒ বিচারকগণ নামহীনভাবে প্রত্যেক লেখকের গল্পের মূল্যায়ন করবেন।
⇒ প্রতিধ্বনির সংশ্লিষ্ট কেউ পুরস্কারের জন্য গল্প জমা দিতে পারবেন না। 
⇒ সাম্প্রদায়িক, লিঙ্গ-বিদ্বেষ বা বর্ণবাদমূলক গল্প বাতিল বলে গণ্য হবে। 

স্বত্বাধিকার

⇒ জমাকৃত গল্পের প্রথম প্রকাশক স্বত্ব প্রতিধ্বনি পত্রিকার থাকবে।
⇒ দীর্ঘ তালিকায় মনোনীত গল্পগুলো নিয়ে সংকলন প্রকাশের পর স্বত্বাধিকার স্ব-স্ব লেখক ফিরে পাবেন। তবে অন্য কোথাও প্রকাশ করলে অবশ্যই প্রতিধ্বনির উৎস উল্লেখ করতে হবে। 
⇒ পুরস্কারের নিয়মাবলি, প্রদান ও বাতিলের সকল ধরনের এখতিয়ার প্রতিধ্বনি সংরক্ষণ করবে।

 

যোগাযোগ

ওয়েবসাইট: pratidhwanibd.com
⇒ ফেসবুক পেজ: facebook.com/PratidhwaniBD

আমরা আপনার অপার সৃজনশীলতা ও সেরা গল্পের অপেক্ষায় রইলাম! প্রতিধ্বনির সৃজনশীলযজ্ঞে অংশগ্রহণের জন্য অনাবিল শুভেচ্ছা।