প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫-এর দীর্ঘ তালিকায় ‘নীল দরজা’

অ+ অ-

 

লেখক পরিচিতি || ইমরান আল হাদী

গল্পকার ও কবি। জন্ম ২ ফেব্রুয়ারি ১৯৮৭ সালে, বরিশালের বাকেরগঞ্জ থানাধীন বোয়ালিয়া গ্রামে। পড়াশোনা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। প্রকাশিত কবিতার বইহায়াতুননেছা (২০২১)। প্রকাশিতব্য পাণ্ডুলিপিলাল বই নীল দরজা (গল্প), সওয়াল জওয়াব (কবিতা), দূর থেকে পৃথিবী দেখতে যেমন (কবিতা)। বর্তমানে তিনি বরিশালে বসবাস করেন।

নীল দরজা || গল্পের সারাংশ

জরিপের কাজে তিন সহকর্মী পৌঁছান প্রত্যন্ত তুলাতলা গ্রামে। প্রাচীন বটবৃক্ষের ছবি তোলার সূত্রে তিনজনই ছড়িয়ে পড়েন তিন দিকে। অন্ধকার নামার আগে, তারা একই নীল রঙের দরজা দিয়ে প্রবেশ করেন ভিন্ন ভিন্ন স্থান থেকে। এরপরই শুরু হয় তাদের রহস্যময় যাত্রাতিনজনই হয়ে পড়েন এক আশ্চর্য ও অশরীরী অতিপ্রাকৃত ঘটনার সম্মুখীন। গল্পের শেষ পর্বে রহস্যের কিছুটা উদ্ঘাটন ঘটলেও, সমাপ্তি হয় না; বরং তা পাঠকের মনে এক অনির্ণেয় রহস্যের জন্ম দেয়।

বিচারকের মন্তব্য

নীল দরজা গল্পটির জন্ম শুধুমাত্র গল্প বলার শিল্পের জন্য। গল্পের আখ্যানভাগে নিটোল ভাষার বিন্যাসের উপর নিখাদ ভাব চড়িয়ে দেয়াতে কাহিনি স্বচ্ছ জলের মতো বয়ে গেছে। গদ্যের গতি এখানে আশ্চর্যরকম পরিমিত ও নিয়ন্ত্রিত, আর প্লটের উপস্থাপনা এতটাই স্বচ্ছ যে পাঠকের মনে হতে পারে, এটি কোনো মানুষের রচনা নয়, বরং যেন কোনো অশরীরী সত্তার সৃজনশীল স্পর্শ লেগে আছে।