প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫-এর দীর্ঘ তালিকায় “সাধু নিবাস’

অ+ অ-

 

লেখক পরিচিতি || অরবিন্দ পান্তি

গল্পকার ও লেখক। জন্ম ১০ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে, যশোর জেলায়। পড়াশোনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। প্রকাশিত গ্রন্থআমার একজন আমলকী আছে (গল্প: ২০২১), নুন খুন ও প্রেমের গল্প (গল্প: ২০২৩), ঈশ্বরছেঁড়া (উপন্যাস:২০২৪) এবং লাল অশ্রু (উপন্যাস:২০২৫)। নিয়মিত লিখছেন বিভিন্ন পত্র-পত্রিকায়। 

সাধু নিবাস || গল্পের সারাংশ 

এক শতাব্দী ধরে কার্পুর বাছড়া নামের এক নারীর জীবনের পরতে পরতে স্বজন হারানোর করুণ আখ্যান সাধু নিবাস। কিশোরী বেলার যৌন শোষণ, ক্লিষ্ট দাম্পত্য জীবনের টানাপড়েন এবং পুত্র বিয়োগের ধারাপাত এই সাধু নিবাস

বিচারকের মন্তব্য

মানবিক অনুভূতি ও বৈশিষ্ট্যকে প্রাকৃতিক উপমার মাধ্যমে তুলে ধরেছেন অসামান্য দক্ষতায়। কথকের চেতনা প্রবাহ ও উত্তর-আধুনিক বর্ণনাভঙ্গিতে দেশ, কাল ও এই নারীর ব্যক্তিগত ট্র্যাজেডি এক বৃহত্তর চক্রে আবদ্ধ হয়েছে। গল্পের নান্দনিক গতি ও গভীরতা পাঠককে মুগ্ধ করবে।