প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬-এর চূড়ান্ত বিচারক রোমেল রহমান
দৃষ্টি আকর্ষণ || গল্প জমাদানের নিয়মাবলি
প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬ বিশ্বব্যাপী বাংলাদেশী বংশোদ্ভূত বাংলাভাষী লেখকদের জন্য উন্মুক্ত। প্রতিযোগিতার লক্ষ্য মৌলিক ও সৃজনশীল গল্পকে স্বীকৃতি দেওয়া এবং বাংলা সাহিত্যকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরা। শুধু লেখক নয়, প্রতিধ্বনির কাছে গুরুত্বপূর্ণ লেখকের লেখা। পক্ষপাতহীন পদ্ধতিতে আমরা লেখাকে যথাযথ সম্মান জানাতে চাই। আমরা আপনার অনন্য গল্পটি পাঠের অপেক্ষায় রইলাম।
জমা দেওয়ার সময় || ১০ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ সেপ্টেম্বরের পর জমা দেওয়া গল্প পুরস্কারের জন্য গ্রহণযোগ্য হবে না
নিয়মাবলিতে ক্লিক করুন || গল্প জমাদানের নিয়মাবলি

চূড়ান্ত বিচারক || রোমেল রহমান
গল্পকার ও নাট্যকার রোমেল রহমান (জন্ম: ১১ নভেম্বর ১৯৮৭, খুলনা) সমকালীন বাংলা সাহিত্যের এক বহুমাত্রিক কণ্ঠস্বর। পড়াশোনা হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর। তার সাহিত্যিক প্রতিভার বিস্তার ঘটেছে একাধারে কবিতা, কথাসাহিত্য ও নাটকে। প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে—কাব্য: বিনিদ্র ক্যারাভান (২০১৫), আরোগ্যবিতান (২০২৪) ও বর্ষামঙ্গল (২০২৫); গল্প ও গদ্যসংকলন: মহামারী দিনের প্যারাবল (২০২২), প্রোপাগান্ডা (২০২৩), বাঘ (২০২৪), দাস্তান (২০২৫) ও বিচিকলা(র) বাজারজাতকরণ পদ্ধতি (২০২৬); নাটক: চম্পাকলি লেন ও অন্যান্য নাটক (২০২৪) এবং উপন্যাস কাওড়ামঙ্গল (২০২৫)। মৌলিক সাহিত্য সৃষ্টির পাশাপাশি তিনি মঞ্চ ও পথনাটক রচনা করেন এবং চিত্রনাট্যকার হিসেবে সক্রিয় রয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব পেজে ‘বাঘ’ শিরোনামে একটি জনপ্রিয় নকশা সিরিজ লিখে থাকেন। ‘পুন্নিমায় তার চান্দের মতন মুখখান’ গল্পের জন্য তিনি ‘পেন বাংলাদেশ সাহিত্য পুরস্কার-২০২০’ লাভ করেন এবং মৌলিক গল্প ‘কুরছিয়ানা’র জন্য ‘প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫’-এ ভূষিত হন। বিশ্বসাহিত্যের আঙিনায়ও তার গল্পের অনুবাদ ও প্যারাবল প্রশংসিত হয়েছে। বিশেষ করে, নভেলা ‘নির্বাক সময়ের গল্প’ কবির দেব ও ঋতুপর্ণা মুখার্জির ইংরেজি অনুবাদে আন্তর্জাতিক অনলাইন সাহিত্য পত্রিকা ‘চিউয়ার্স বাই মাস্তিকাদোরেস’-এ ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। নিয়মিত লিখছেন বাংলা ভাষার বিভিন্ন শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকা, সাহিত্য সাময়িকী ও ওয়েবজিনে। বর্তমানে তিনি বসবাস করেন খুলনায়।
রোমেল রহমান সম্পর্কে দেখুন
প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫ || পুরস্কৃত গল্প রোমেল রহমানের ‘কুরছিয়ানা’
সাক্ষাৎকার || রোমেল রহমান
কপিরাইট © প্রতিধ্বনি (pratidhwanibd.com)



আপনার মন্তব্য প্রদান করুন