হাইকুগুচ্ছ

অ+ অ-

 

•
লেখার বীজ
কাগজে বনসাই 
অনুর্বর কাল

•
কালো আকাশ
খড়ির আঁকা রাত
ব্ল্যাকবোর্ড 

•
পুরাণ পাঠ
গাছের পাতা-পাখি
কথারু বন

•
দেহের মাপ
আমিনের ফিতায়
গোরের ঘর 

•
পাতার ঢাক
উতরোল শরৎ
কাশের মাঠ

•
পাতার থোক
শীতেই ঝরে মরে
ঋতুর শোক

•
গুটির লালা
রেশমের চাঁদোয়া
চাঁদের জ্বালা

•
প্রেমের কাঁথা
ছুতোয় ছোঁয়াছুঁয়ি 
সুঁই ও সুতা