প্রতিধ্বনির গল্প পুরস্কার ২০২৫ বিশেষ ছাপা সংখ্যা এখন বাজারে
‘নতুন গল্পের সন্ধানে’ শিরোনামে শিল্প, সাহিত্য, সংস্কৃতিবিষয়ক জার্নাল প্রতিধ্বনি আয়োজন করেছিল ‘প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫’। প্রতিধ্বনিতে দেশ-বিদেশের অসংখ্য গল্পকার তাঁদের সৃষ্টিশীল গল্প জমা দিয়েছেন, যা ছিল শৈল্পিক নৈপুণ্য ও বিষয়বৈচিত্র্যে পরিপূর্ণ। কবি-সমালোচক সাখাওয়াত টিপুর নেতৃত্বে চূড়ান্তভাবে দীর্ঘ তালিকার জন্য ১০টি অনন্য গল্প বাছাই করেছেন বিচারকগণ। এই ১০ গল্প নিয়েই প্রকাশিত হয়েছে প্রতিধ্বনির গল্প পুরস্কার ২০২৫ বিশেষ ছাপা সংখ্যা।
উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর ২০২৫, ‘প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫’-এর চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ‘কুরসিয়ানা’ গল্পের জন্য বিজয়ী হয়েছেন রোমেল রহমান।
বর্তমান সংখ্যাটিতে ‘একজন আদর্শ পাঠকের শুরুর কথা’ শিরোনামে ভূমিকাগদ্য লিখেছেন লেখক, অনুবাদক ও সমালোচক পলাশ মাহমুদ। গল্প লিখেছেন—প্রাণ কৃষ্ণ চৌধুরী ‘আরব আলীর ডুবসাঁতার’, রোমেল রহমান ‘কুরছিয়ানা’, এম জি মহসিন ‘নাড়িসূত্র’, ইমরান আল হাদী ‘নীল দরজা’, আদনান হাবিব ‘চা বানানোর সঠিক রেসিপি’, আনিফ রুবেদ ‘মরাকান্দির বিল’, সালেহা ফেরদৌস ‘মহারাজের গ্রাম’, মুহাম্মদ ফরিদ হাসান ‘মুল্লুকযাত্রা’, আলতাফ শেহাব ‘লাশঘর’ এবং অরবিন্দ পান্তি ‘সাধু নিবাস’।
প্রতিধ্বনির গল্প পুরস্কার ২০২৫ বিশেষ ছাপা সংখ্যায় ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন গাজী তানজিয়া এবং নির্বাহী সম্পাদক হিসেবে ফেরদৌস মাহমুদ।
পাওয়া যাচ্ছে প্রথমা, বাতিঘর, পাঠক সমাবেশ, তক্ষশীলা, পড়ুয়া, এবং কয়েকজন, প্রকৃতি, উজানসহ নানা বইয়ের দোকানে। দাম ৩০০ টাকা।



আপনার মন্তব্য প্রদান করুন