প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬-এর দীর্ঘ তালিকায় ‘মকবুল মিয়ার অন্তর্ধান ’
প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬-এর দীর্ঘ তালিকা প্রকাশ
গল্পের সারাংশ || মকবুল মিয়ার অন্তর্ধান
মকবুল মিয়ার টেবিল জুড়ে কেবল কাজের পাহাড়, যেখানে নিঃশ্বাস ফেলারও কোনো সময় নেই। এইচআর প্রধান মোতালেব মাতব্বর এবং তার সুন্দরী পিএস নাতাশার নিত্যদিনের ধমক আর কর্পোরেট শোষণের যাঁতাকলে পিষ্ট হতে হতে তার ভেতরের মানুষটি প্রতিদিন একটু একটু করে মরতে থাকে। এই যান্ত্রিক গোলামির বিরুদ্ধে তার ভেতরের অবদমিত রাগ একদিন হঠাৎ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। সে ভেঙে ফেলে তার কম্পিউটার, গুঁড়িয়ে দেয় কোম্পানির লোগো এবং নিঃশব্দ বিদ্রোহে সাময়িক মুক্তি খোঁজে। কিন্তু পরমুহূর্তেই সে বুঝতে পারে, এই আধুনিক কর্পোরেট জগতের খাঁচা থেকে পালানোর কোনো পথ নেই; কারণ চাকরি হারানো মানেই অনাহারে মরার ভয়। কারণ সে নিজেই এই বন্দিদশার এক নিরুপায় অংশ। মকবুল মিয়ার এই অন্তর্দহনের সাথে তার রহস্যময় অন্তর্ধান গল্পটিকে করে তোলে অতি-বাস্তবতাবাদী। এটি কেবল একটি অফিসের গল্প নয়, এটি প্রতিদিন বেঁচে থাকার তাগিদে নিজের আত্মাকে বিসর্জন দেওয়া একজন মুকবুল মিয়ার দীর্ঘশ্বাসের প্রতিচ্ছবি।
লেখক পরিচিতি || মুহম্মদ মাহমুদুর রহমান
গল্পকার, প্রাবন্ধিক ও কার্টুনিস্ট। পড়াশোনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর। প্রকাশিত গল্পগ্রন্থ: শেষ বিকেলের আলোয় (২০২৪)। শখ আকাশ দেখা ও এস্ট্রোফটোগ্রাফি। পেশা অধ্যাপনা।



আপনার মন্তব্য প্রদান করুন