প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬-এর দীর্ঘ তালিকায় ‘সেগুনফুলের মেঘ’
প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৬-এর দীর্ঘ তালিকা প্রকাশ
গল্পের সারাংশ || সেগুনফুলের মেঘ
‘সেগুনফুলের মেঘ’ গল্পটি গ্রামীণ মানুষের সরলতা, অতিপ্রাকৃতিক অন্ধবিশ্বাস এবং প্রলোভনকে পুঁজি করে গড়ে ওঠা এক সুনিপুণ প্রতারণার মনস্তাত্ত্বিক আখ্যান। মদিনা ট্রেডিংসের এক কোণে অতি-সাধারণ জীবন যাপন করা দর্জি অলিউল্লাহ খলিফার জীবনের বাঁক বদলে যায় চতুর আকতার বৈদ্যের আগমনে। বৈদ্য তার সুন্দরী মগ স্ত্রী উনাইশৈ এবং বার্মা মুল্লুকের মনগড়া কিচ্ছার ছলে খলিফাকে মোহাচ্ছন্ন করে ফেলে। আকতার বৈদ্য অলৌকিক পন্থায় সাধারণ লালমাটির কলসকে মহামূল্যবান সোনার বিস্কুটে রূপান্তর করার এক লোভনীয় ফাঁদ পাতে। খলিফা বৈদ্যের সম্মোহনী কথায় অন্ধবিশ্বাসে নিমজ্জিত হন। অতি দ্রুত ভাগ্য বদলানোর তীব্র লোভে পড়ে নিজের শেষ সম্বল গৃহপালিত গরুটি বিক্রি করে দেন। অবশেষে সাত দিন অতিবাহিত হওয়ার পর যখন কোনো অলৌকিক পরিবর্তন ঘটে না, তখন খলিফার মোহভঙ্গ হয়। তিনি বুঝতে পারেন যে অলৌকিকতার আড়ালে তিনি এক নির্মম ও চতুর প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত হয়েছেন।
লেখক পরিচিতি || শোয়ায়েব মুহামদ
গল্পকার ও লেখক। জন্ম ১৯৭৮ সালের ১৬ জানুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ড থানারমুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামে। পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে উপ-মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত।



আপনার মন্তব্য প্রদান করুন