প্রাবন্ধিক, অনুবাদক ও সাহিত্যসমালোচক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনের জন্ম ১৯৭৪ সালের ২৮ জানুয়ারি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার অন্তর্গত জফরাকান্দি গ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে ঢাকার ফেডারেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ২০০৯ সালে ডি.এইচ.এম.এস. ডিগ্রি লাভ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম কর্তৃক প্রকাশিত মাসিক ‘ফোরাম’ পত্রিকা সম্পাদনা করেছেন। হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য অপরিহার্য এমন ২৬টি গুরুত্বপূর্ণ গ্রন্থ তিনি বাংলায় অনুবাদ করেছেন, যা বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও সমানভাবে সমাদৃত ও প্রশংসিত হয়েছে। বর্তমানে তিনি নিয়মিত লিখছেন বিভিন্ন পত্র-পত্রিকায়।